bangladeshijokes24 .co.nr Bangladeshi Jokes: চোরঞ্জিত বাবু এবং কেটলি'র গল্প
11:09 PM

চোরঞ্জিত বাবু এবং কেটলি'র গল্প

আমাদের চোরঞ্জিত বাবু আগের জন্মে যখন কাউবয় ছিলেন তখন তিনি রেঞ্জে বাস করতেন। তিনি জীবনে কোনদিন শহরে যান নাই। তার বন্ধুরা শহরে প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে আমন্ত্রণ জানালেন তাদের বাসায় ঘুরে যাওয়ার জন্য।

যথাসময়ে চোরঞ্জিত বাপু শহরে এসে পৌঁছালেন। তাঁর কাছে শহরটা খুব আজগুবি লাগলো। মানুষ ধোঁয়া ওঠা বাক্সে(মোটরগাড়ি) করে শহরে চড়তে বেরোয়। মেয়েরা ঘরে টাঙানো ইয়া বড়ো বড়ো পর্দা(গাউন ফ্রক) গায়ে দিয়ে জীবন যাপন করে। ছে...লেমেয়েরা রোজসকালে উঠে কিসব দালানকোঠায়(ইশকুল) একসুরে ত্রাহি চিৎকার জুড়ে দেয়।

এসব আজব অদ্ভুত নতুন নতুন জিনিস দেখতে দেখতে তিনি সফরের তৃতীয়দিন বেরোলেন ঘোড়া নিয়ে শহরের বাইরের অংশটায় বেড়িয়ে আসার জন্য। জীবনে কোনদিন রেললাইন দেখেননি। তাই তিনি একটু হতচকিত হয়ে রেলের স্লিপারে হাত দিয়ে দেখতে লাগলেন জিনিসটা কি। পাটাতনের উপর বসে দেখলেন তায় আরাম করে বসা যায়।

এইরকম নির্মল পরিবেশে বসে তিনি জিরোতে জিরোতে ঘুমিয়ে পড়লেন। এমন সময় স্বপ্নে দেখলেন তার পোষা মোরগটা কোঁকর কো করতে করতে তাঁর কানে ঠোকর দেয়ার জন্য এগিয়ে আসছে। অমনি ঘুমটা ভেঙ্গে তিনি যেই সামনের দিকে ফিরে তাকাবেন তখনি দেখলেন একটা দৈত্যাকৃতির একটা বিশাল যন্ত্র(ট্রেন) হুইশেল বাজিয়ে পাঁচ হাত দুর থেকে তাঁর দিকে আসছে। চাপা পড়ার ভয়ে তিনি হুড়মুড় করে যেই রেলপথ থেকে বেরিয়ে আসলেন অমনি কাঁদায় পিছলা খেয়ে প্রচণ্ড আঘাত পেলেন। হাত পা ছলে গিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন।

তিনদিন পর বন্ধুর দেয়া গেট ওয়েল সুন পার্টিতে এসে তিনি সেদিনের মতো আবার একটা হুইশেল শুনলেন এবং দেখলেন বন্ধুর রান্নাঘরে গোলমতোন একটা জিনিস আগুনের ভাপ নিচ্ছে এবং ফুঁউশ করে আওয়াজ দিচ্ছে। তিনি এবার সামনে একটা মাস্তুল দেখতে পেয়ে সজোরে কয়েকবার জিনিসটাকে বাড়ি দিলেন।

আওয়াজ শুনে পাশের ঘর থেকে বন্ধু দৌড়ে এসে দেখলো তার নতুন কেনা সোনার আস্তর দেয়া কেটলিটা চুরমার হয়ে গেছে। রাগে চিৎকার করে বন্ধুটি বললো তুমি আমার নতুন কেটলিটার এমন করলে কেনো?

চোরঞ্জিত বাপুর জবাব, ছোট থাকতে এগুলোর দফারফা করা উচিত। না হয় বড়ো হয়ে এগুলো তোমাকেই চাপা দেবে একদিন... :p :p :p

0 comments:

Post a Comment